গুপিয়া বিলে, মাছের চারা ছেড়ে মৎস্যজীবীদের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার উদ্যোগ

মলয় দে, নদীয়া:- এককালের যৌবনের স্রোতস্বিনী ভাগিরথী , প্রাকৃতিক বিভিন্ন প্রতিকূলতার কারণে গতিপথ পরিবর্তন করেছে, এগিয়ে চলার দৌড়ে নেশায় মত্ত হয়ে ভুলেছে সেদিনের প্রবাহপথ অর্থাৎ মাতৃগর্ভ । সভ্যতার চূড়ায় পৌঁছানো মনুষ্য সমাজ তার নাম দিয়েছে গুপিয়া বিল। শুধু মানুষ নয়, প্রকৃতিও বদলাচ্ছে! অস্তিত্ব রক্ষার তাগিদে বিবর্তিত হচ্ছে প্রতিনিয়ত !কুসন্তান যদিওবা হয়! কু মাতা কখনোই নয়। […]

Continue Reading

রাখি ক্রেতাদের মধ্যে সচেতনতার অভাব

রমিত সরকার: আগামীকাল রাখিপুর্নিমা । প্রতি বছর ঘটা করে পালিত হয় এই রাখি পূর্ণিমা । এবছরে করোনার আবহে কিছুটা হলেও ছন্দপতন ঘটেছে । রবিবার নদীয়া জেলার কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে রাখির পসরা সাজিয়ে বিক্রি করছেন অনেক বিক্রিতাই । কিন্তু করোনার এই অতি মারি পরিস্থিতিতেও ক্রেতাদের মধ্যে সচেতনতার অভাব চোখে পড়লো । বহু মানুষের মুখে নেই […]

Continue Reading

মানুষের পাশে সম্পর্ক লায়ন্স ক্লাব

প্রীতম ভট্টাচার্য ,নদীয়া : ঈদের সকালে কিছু অসহায় মানুষের পাশে থেকে সম্পর্ক লায়ন্স ক্লাব গতকাল ঝাউতলা, পোড়াগাছা তে ৫০ জন শিশুর মাস্ক, ডেন্টাল কিট , খাতা ও পেন বিতরণ করলো । ক্লাবের সভাপতি রুদ্রনাথ চ্যাটার্জী জানালেন ওনারা শুধু বড়দের নয়, ছোটদের মধ্যেও মাস্ক পড়ার সচেতনতা নিয়ে প্রতিনিয়ত জনসচেতনতার কাজ করছেন| এরপর ১০০ জন দুস্থ বয়স্ক […]

Continue Reading

জঙ্গলমহলের আদিবাসীদের সহযোগীতায় শিক্ষক সংগঠন বিজিটিএ

সোশ্যাল বার্তা: বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন বা বিজিটিএ গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষকদের বেতন বঞ্চনা এবং নিজেদের সম্মান অর্জনের জন্য দীর্ঘ দুই বছর ধরে আন্দোলন করে চলেছে। তবে শুধুমাত্র আন্দোলনে সীমাবদ্ধ না থেকে এগিয়ে এসেছে বিভিন্ন সেবামূলক কাজে । করোনা মহামারী ও আফফান দুর্গতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা। অরাজনৈতিক এই শিক্ষক সংগঠনটি সরকারের ত্রাণ তহবিলে […]

Continue Reading

কালিয়াগঞ্জ পুরসভার সাফাইকর্মীদের মাস্ক  ও স্যানিটাইজার বিতরন

রায়গঞ্জঃ করোনার সংক্রমন থেকে শহরের মানুষকে বাঁচাতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত পরিশ্রম করে চলা পুরসভার সাফাই বিভাগের কর্মীদের হাতে মাস্ক, স্যানিটাইজার ও সাবান তুলে দিলেন কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক কার্তিক পাল। শনিবার দুপুরে কালিয়াগঞ্জ পুরসভায় এই মাস্ক ও স্যানিটাইজার বিলি উপলক্ষ্যে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুর প্রশাসকের সঙ্গে এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পুর […]

Continue Reading

ঈদের দিনে রাকেশ আলী দায়িত্ব নিলেন পড়ুয়া অনাথ দীপকের

মলয় দে, নদীয়া ;- যে সইতে পারে তার কাছে এসেই হয়তো জমা হয় সকল কষ্ট। বয়স যখন পাঁচ বছর ,মায়ের সাথে বাবার মনোমালিন্যে নিজের সন্তানকেও অস্বীকার করে ছেড়ে গিয়েছিলেন দীপকের বাবা। তার কয়েক বছরের মধ্যেই মায়ের হাত ফসকে হারিয়ে যায় সে। তারপর ট্রেন থেকে আরেক বাস এভাবেই নিরুদ্দেশের দেশে। ধরা পড়ে চাইল্ড লাইনের হাতে, পায়রাডাঙ্গা […]

Continue Reading

ক্লাস টু এর ছাত্র, কাঁধে স্কুলের ব্যাগ নয় বাদামের ঝোলা

দেবু সিংহ , মালদাঃ-সমীর সাউ ক্লাস টু এর ছাত্র। এখন তার কাঁধে স্কুলের ব্যাগ নয় বাদামের ঝোলা। পকেটে খুচরো কিছু পয়সা। পায়ে হাওয়াই চটি। মুখে অবশ্য একটি মাস্ক আছে। তবে সেটি একজন স্বহৃদয় মানুষের কাছ থেকে পাওয়া। ফ্যালফ্যাল চোখে গুটি গুটি পায়ে শহর ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ছেলেটি। উদ্দেশ্য একটাই কিছু বাদাম বিক্রি করে বাড়িতে ফিরে […]

Continue Reading

ইষ্টবেঙ্গলের জন্মশতবর্ষে রায়গঞ্জে রক্তদান শিবির

রায়গঞ্জঃ ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পালনে নজির রেখে রায়গঞ্জের উকিলপাড়ার বারোয়ারীতলা যুবক সংঘের নবীন ও প্রবীন সদস্যেরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। এই মুহুর্তে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল একদম রক্তশুন্য আবস্থায় ছিল। এই রক্তদানের ফলে অভাব কিছুটা হলেও কমছে। রক্তদান শিবিরের আগে উকিলপাড়ায় শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা হয়। বারোয়ারীতলা যুবক সংঘের […]

Continue Reading

গভীর রাত্রে আগুনে ভস্মীভূত হলো ওষুধের দোকান

দেবু সিংহ ,মালদা:- শুক্রবার গভীর রাত্রে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আগুনে ভস্মীভূত হলো এক ওষুধের দোকান। জানা যায় শুক্রবার রাত্রি ১১ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি যাই ওষুধের দোকানদার রতন ঘোষ। তারপর গভীর রাত্রে মানুষজনের নজরে আসে যে দোকান থেকে ধোঁয়া বেরোচ্ছে। কাছে গেলে দেখা যায় সেই দোকানে ভেতরে দাওদাও করে আগুন […]

Continue Reading

কচুরিপানা দিয়ে রাখি বানিয়ে নজির গড়লো কৃষ্ণগঞ্জের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা 

অঞ্জন শুকুল, নদীয়া: কচুরিপানা দিয়ে রাখি বানিয়ে তাক লাগালো নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের মাজদিয়ার চন্দননগরের কো-অপারেটিভ সোসাইটির স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। এরা মাজদিয়ার বাংলার ইকো ক্রাফটের পক্ষ থেকে রাখি বানিয়েছে। সম্প্রীতির বন্ধন রাখি। একসময় রাখি তাগা হিসেবে প্রচলন ছিল। এরপর সময়ের সাথে সাথে রাখির ও হয়েছে রকমভেদ। কেউ ফুল দিয়ে, কেউ অন্য কোন জিনিস দিয়ে রাখিকে আকর্ষণীয় […]

Continue Reading