নদীয়া জেলা সমগ্র শিক্ষা মিশনের আয়োজনে বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের সরকারি শংসাপত্র প্রদান

মলয় দে নদীয়া:-পশ্চিমবঙ্গ সরকার ও নদীয়া জেলা সমগ্র শিক্ষা মিশন এর উদ্যোগে আজ ১৬ই ডিসেম্বর২০১৯ সোমবার দুপুরে নদীয়ার নবদ্দীপ ব্লকের অন্তর্গত মহেশগঞ্জ নবদ্দীপ চক্র সম্পদ কেন্দ্র(সি এল আর সি) ভবনে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সরকারি ভাবে প্রতিবন্ধকতা শংসাপত্র প্রদান ও অ্যাসেসমেন্ট ক্যাম্প । এই দিনের এই ক্যাম্পের মাধ্যমে সমগ্র নবদ্দীপ ব্লকের অন্তর্গত নবদ্বীপ […]

Continue Reading

হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে “এন আর সি” এবং “সি এ বি” র বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল

মলয় দে নদীয়া:-হরিণঘাটা বিধানসভার বিধায়ক নীলিমা নাগ মল্লিক ও তৃণমূল কংগ্রেসের দলীয় সভাপতি চঞ্চল দেবনাথ নেতৃত্বে গতকাল সন্ধ্যায় নগরউখড়া বাজার গাইঘাটার মোড় থেকে ফতেপুর পঞ্চায়েত দেলা মোর পর্যন্ত সুদীর্ঘ ৭ কিলোমিটার পথ অতিক্রান্ত করেন । হরিণঘাটা ব্লকের যুব, ছাত্র, মহিলা সংখ্যালঘু সেল সহ বিভিন্ন গন সংগঠনের কর্মী-সমর্থকরা। পাঁচ সহস্রাধিক একসাথে উচ্চারিত এনআরসি এবং ক্যাবের বিরোধিতার […]

Continue Reading

গঙ্গার ভাঙ্গন রোধে সরকারি প্রচেষ্টার অভাব অন্যদিকে মাটি মাফিয়াদের মাঝরাতে গঙ্গা পার্শ্ববর্তী চাষীদের মাটি লুঠ অব্যাহত

মলয় দে নদীয়া:- শান্তিপুর গঙ্গা পার্শ্ববর্তী এলাকা হরিপুর, গয়েশপুর, বাগআঁচড়া পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় রাতের অন্ধকারে মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে প্রতি রাতে চুরি যায় চাষীর ফসল, চাষের জমি’র মাটি। কিছুদিন আগেই মাটি দিবস ঘটা করে পালিত হলো সারা রাজ্যে। কিন্তু কজনই বা খবর রাখে চাষের মাটি চুরি করার কথা ? মহিলার শ্লীলতাহানি থেকে কোন অংশে কম […]

Continue Reading

দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে গুলিবিদ্ধ প্রতিবেশী গৃহবধূ

মলয় দে নদীয়া : প্রতিবেশী দুই ভাই এর মধ্যে চলা অশান্তি থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃত গৃহবধূর নাম রুমা সরকার । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার ধুবুলিয়ায়। সূত্রের খবর,ধুবুলিয়া থানার ৯ নম্বর টিভি কোয়ার্টার এলাকার বাসিন্দা স্বদেশ বিশ্বাস ও রাজু বিশ্বাস নামে ভাই পেশায় সুদের ব্যবসায়ী। এলাকায় তাদের জুয়ার বোর্ড চলে […]

Continue Reading

৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে উচ্ছেদের কারণে বিক্ষোভ ক্ষতিপূরণের দাবী এলাকাবাসীর

মলয় দে নদীয়া:-৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ। নদীয়ার জাগুলি মোড়ের ঘটনা। গতকাল দুপুর ১২ টা নাগাদ এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে অবরোধ। অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা। জাতীয় সড়ক সম্প্রসারণে উচ্ছেদের কারণে এই অবরোধ। উপযুক্ত ক্ষতিপূরণ পুনর্বাসন দাবিতে অবরোধ। স্থানীয় প্রায় এক হাজার ব্যবসায়ী অবরোধে অংশগ্রহণ করেন। ঘটনাস্থলে হরিণঘাটা থানার পুলিশ। পরবর্তীতে অবরোধ ওঠে ।

Continue Reading