গেমে মত্ত কানে হেডফোন ! মালগাড়ির হর্নের শব্দ কানে গেল না রেললাইনে বসা দুই যুবকের, ইঞ্জিনের ধাক্কায় মৃত 

মলয় দে, নদীয়া :- দুইবন্ধু একসাথে রেললাইনে বসে কানে হেডফোন দেওয়া অবস্থায় মোবাইল গেমে মগ্ন ছিল দুই যুবক। পেছন থেকে মালগাড়ির ইঞ্জিন হর্ন দিলেও শুনতে পাননি তারা তাই রেললাইন থেকে সরতেও পারেননি তারা। শেষমেষ ওই মাল গাড়ির ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল দুই বন্ধুর।তাদের বাড়ি নদীয়া জেলার ধানতলা থানার পাঁচবেরিয়ার রাজাপুর এলাকায়। রানাঘাট জিআরপি মৃতদেহ উদ্ধার […]

Continue Reading

মালদা টাউন রেলওয়ে স্টেশনের রানিং রুম এলাকায় আগুন

দেবু সিংহ,মালদা: মালদা টাউন রেল স্টেশনের রানিং রুম এলাকায় আগুন। আগুন লাগে মালদা রেল স্টেশনের ডিসপোজাল এরিয়ায়। রবিবার দুপুর নাগাদ দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিস্পোজাল এরিয়ায় পড়ে থাকা ময়লাতে কেউ বা কারা সিগারেট খেয়ে ফেলে দেয় সেইখান থেকেই লাগে আগুন প্রাথমিক অনুমান। এই আগুনে কিছুক্ষন রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দমকলের […]

Continue Reading

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দু:স্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

দেবু সিংহ,মালদা: বিশ্বজুড়ে চলছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস। সারাদিন  রোজা থাকার পরে সন্ধ্যার দিকে নিদিষ্ট সময়ে সবাই করেন ইফতার। কিন্তু আর্থিক দিক দিয়ে সবাই সমান নন তাই রবিবার সকালে মিল্কী জামে মসজিদের তরফে করোনা বিধি মেনে এলাকার গরীব দুস্থ প্রায় ৩০০ মানুষ দের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী ৫০০ গ্রাম সেমাই, ৫০০গ্রাম […]

Continue Reading

শচীন-সৌরভ ফ্যান ক্লাব ও নবদ্বীপ ব্লাড সেন্টারের উদ্যোগে নবদ্বীপ ব্লাড ব্যাংকেই রক্তদান শিবির

মলয় দে, নদীয়া:- বর্তমানে চলছে করোনার দ্বিতীয় ঢেউ ফলে করোনা কালে প্রবল রক্তের সংকট কিছুটা মেটাতে নবদ্বীপ ব্লাড ব্যাংকেই রক্তদান শিবিরের আয়োজন করল শচীন-সৌরভ ফ্যান ক্লাব ও নবদ্বীপ ব্লাড সেন্টার। শনিবার সকাল ১১ টা থেকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের কম্পাউন্ডে অবস্থিত নবদ্বীপ ব্লাড ব্যাংকের কম্পাউন্ডে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে শচীন-সৌরভ ফ্যান ক্লাবের কর্মী […]

Continue Reading

ভেন্ডারদের ধারাবাহিকতা বজায় থাকলে জেলায় মিলবে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার

মলয় দে, নদীয়া :-করোনা সংক্রমণ যত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। নদীয়া জেলার রানাঘাট জুড়ে কার্যত অক্সিজেন সিলিন্ডারের হাহাকার । রানাঘাটের অক্সিজেন সিলিন্ডারের ডিস্ট্রিবিউটরের কথা অনুযায়ী এমনিতেই বিভিন্ন নার্সিংহোমে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বেড়েছে। কলকাতায় অনেক লাইন দিয়ে তাদের অক্সিজেন সিলিন্ডার আনতে হচ্ছে। এই অবস্থায় গোদের ওপর বিষফোঁড়া মতো দেখা দিয়েছে সাধারণ মানুষের অক্সিজেন […]

Continue Reading

খেজুরিতে পঞ্চায়েত অফিসের ফাইল চুরি

সোশ্যাল বার্তা: ফের খেজুরিতে গ্রাম পঞ্চায়েত কার্যালয় চুরির ঘটনা ঘটলো। খেজুরি এক ব্লকের টিকাসি গ্রাম পঞ্চায়েতে গতকাল রাতে চুরির ঘটনা ঘটে। দুটি ল্যাপটপ সহ বেশ কিছু ফাইল চুরি গেছে বলে জানা গেছে। এরপরই পুলিশের পক্ষ থেকে তদন্ত করে শুক্রবার পঞ্চায়েত কার্যালয় সিল করে দেওয়া হয়েছে। চুরির ঘটনার প্রতিবাদে টিকাসী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন […]

Continue Reading

পুজো প্যান্ডেলে স্বাস্থ্যবিধি মেনে চললেও, রাম নবমী দোলের শোভাযাত্রায় উল্টোপুরাণ! স্বাস্থ্যবিধি শিকেয় তুলে, উচ্ছ্বাসে মাতোয়ারা

মলয় দে,নদীয়া: নদীয়ার শান্তিপুরের একদা বর্ধিষ্ণু অঞ্চল হরিপুরে রাম নবমীর দোল অনুষ্ঠিত হয় বহুদিন থেকেই ৷ গত বছর করোনার জন্য লক ডাউন থাকার কারনে অধিকাংশ পূজো উদ্যোক্তা ঘট পূজো করে নিয়ম রক্ষা করেছিলেন ৷ কিছুদিন ক্ষান্ত থেকে পুনরায় করোনা ভাইরাস থাবা বিস্তার করায় এবারে পূজো হলেও শোভাযাত্রায় আড়ম্বর কম ছিলো ৷ অন্যান্য বছর থাকতো বিভিন্ন […]

Continue Reading

করোনা সচেতনতায় পথে পথে প্রচারে শিল্পী স্বপন দত্ত বাউল

অতনু ঘোষ, পূর্ব বর্ধমান: বর্তমানে ভারতের যা পরিস্থিতি, অন্য  কোনও দেশের তেমন অবস্থা নয়। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে দেখা দিয়েছে বেডের হাহাকার, অক্সিজেন আকাল। প্রথম পর্যায়ের করোনায় যখন বিশ্বের একাধিক দেশে ভয়ঙ্কর পরিস্থিতি, তখন ভারতের মত ১৪১ কোটির দেশ কিছুটা হলেও সামলে নিয়েছিল কোভিড-১৯। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের প্রাবল্য অনেক অনেক বেশি। এতটা আশা […]

Continue Reading

করোনার জের ! দীঘা- ওড়িশা বর্ডার সিল করলো উড়িশা প্রশাসন,এলাকায় উত্তেজনা

পূর্ব মেদিনীপুর: পশ্চিমবঙ্গের করোনার ভয়াবহতা দেখে ওড়িশা রাজ্যের প্রশাসন দীঘা বর্ডার দিয়ে ওড়িশা যাওয়ার ক্ষেত্রে শুক্রবার নিষেধাজ্ঞা জারি করে সিল করে দিলো বর্ডার সীমান্ত। পথচারী থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতেই বহু সংখ্যক মানুষ আটকে পড়েন তার পরেই উত্তেজনা পরিস্তিতি সৃষ্টি হয়, ওড়িশা পুলিশ প্রশাসন ও দীঘা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে তবে […]

Continue Reading

পর্যটনকেন্দ্র সমুদ্র সৈকত দীঘার বেসরকারী হোটেলে যুবকের ঝুলন্ত দেহ ! তদন্তে পুলিশ প্রশাসন

সোশ্যাল বার্তা: বৃহস্পতিবার কলকাতার কসবা এলাকার ৭৮ নং শুইনহো লেন থেকে দীঘায় পরিবার পরিজন ছাড়াই একাকী বেড়াতে আসেন বসন্ত কুমার পাল (৪০) নামে এক ব্যক্তি উঠে ছিলেন নিউ দীঘার একটি বেসরকারী হোটেলে। শুক্রবার সকালে পেরিয়ে দুপুর পর্যন্ত হোটেলের দরজা বন্ধ থাকার জন্য হোটেলের কর্মীরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন ঐ পর্যটক […]

Continue Reading