মালদায় অনুষ্ঠিত হলো বিজনেস লোন মেলা

দেবু সিংহ,মালদা : বিজনেস লোন মেলার আয়োজন করল মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মালদা শহরের রথবাড়ি এলাকায় বানিজ্য ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হয় বিজনেস লোন মেলার। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা শাসক সম্পা হাজরা, জেলা শিল্প কেন্দ্রের মুখ্য অধিকারিক মানবেন্দ্র মন্ডল,লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার সুশান্ত হালদার, মালদা মার্চেন্টস চেম্বার অব […]

Continue Reading

বাড়ির পাশে আম বাগানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা না খুন ধন্দে পরিবার

দেবু সিংহ,চাঁচল: মা কে রাতে বলেছিল সকালে আইনজীবীর পরীক্ষা দিতে যাব ভাত রান্না করে দিও। কিন্তু মায়ের হাতের রান্না আর খাওয়া হল না ছেলের। রাতেই ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল আম গাছ থেকে। শুক্রবার রাতে মালদহের চাঁচল থানার খুরিয়াল গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। রাতেই চাঁচল থানার পুলিস ঘটনাস্থলে এসে […]

Continue Reading

বুস্টার ডোজ নেওয়ার সুবিধা পাবেন ১৮ বছর বয়সী ও তার উর্দ্ধরা

দেবু সিংহ,মালদা: আজ থেকে বুস্টার ডোজ নেওয়ার সুবিধা পাবেন ১৮ বছর বয়সী ও তার উর্দ্ধরা। এতদিন পর্যন্ত করোনা মোকাবিলায় প্রথমসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল। আজ সকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বুস্টার ডোজ নিতে মানুষের ভিড় দেখা যায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় প্রায় ১৫ লক্ষ মানুষের বুস্টার ডোজ […]

Continue Reading

মালদায় চাষ হচ্ছে আনারস ! বিকল্প চাষে সাফল্য পেয়ে খুশি এলাকার কৃষকেরা

দেবু সিংহ,মালদা: মালদার বামোনগোলা ব্লকের নালাগোলার বাসিন্দা নবদ্বীপ দেবনাথ আনারস চাষ করছেন দীর্ঘদিন ধরেই। এখন তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে এলাকার অনেকেই আনারস চাষ শুরু করেছেন। বিকল্প চাষ হিসাবে ভাল সাফল্য পেয়ে খুশি এলাকার কৃষকেরা। বিকল্প চাষ হিসাবে আনারস ফলিয়ে ভাল উপার্জন করছেন কৃষকেরা। মালদহের বামনগোলা ব্লকের নালাগোলার বাসিন্দা নবদ্বীপ দেবনাথ। একসময় তিনি গাড়ি চালক ছিলেন। […]

Continue Reading

চাকদহ বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠের ৭৫ তম বর্ষের শুভ সূচনা হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে

মলয় দে নদীয়া:- নদীয়ার চাকদহ বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ তম বর্ষের সূচনা হল আজ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা নিয়তি মৈত্র। প্রদীপ প্রজ্জ্বলনের পর বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের নিয়ে চাকদহ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কন্যাশ্রী সবুজ সাথী থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে সচেতনতার বার্তা […]

Continue Reading

অরণ্য সপ্তাহে বৃক্ষ রোপণ এবং চারাগাছ বিতরণ 

নন্দকুমার : ১৪ই থেকে ২০শে জুলাই অরণ্য সপ্তাহ উদযাপন। সারা রাজ্যের পাশাপাশি অরণ্য সপ্তাহ উদযাপন করা হল ৪১নং জাতীয় সড়কের নন্দকুমারের খঞ্চিতে। বৃহস্পতিবার কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতির পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষ রোপণ এবং চারাগাছ বিতরণ করা হয়। সংস্থার পক্ষ থেকে লেবু, পেয়ারা, জামরুল, আকাশমনি, নিম, মেহগনি চারা বিতরণ এবং রোপণ করা হয়। […]

Continue Reading

হলদিয়ায় শুরু হলো টেবিল টেনিস টুর্নামেন্ট

হলদিয়া: অল বেঙ্গল স্টেজ-২ র‌্যাঙ্কিং টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু হল হলদিয়ায়।পূর্ব মেদিনীপুর টেবিল টেনিস সমিতির আয়োজনে হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ক্লাবের সহযোগিতায় পাঁচদিন ধরে এই টুর্নামেন্টে চলবে। বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন তত্ত্বাবধানে বুধবার হলদিয়া টাউনশিপ রিফাইনারি এমপ্লয়িজ ক্লাবের ত্রিনয়নী মঞ্চ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান এ,কে মেহেরবা, জেনারেল ম্যানেজার প্রভিন কুমার দাস,হলদিয়া […]

Continue Reading

দৃষ্টিহীন বিশেষভাবে সক্ষম মানুষকে নিপীড়নের প্রতিবাদে কৃষ্ণনগরে ব্লাইন্ড পার্সন এসোসিয়েশন এর পক্ষ থেকে ধিক্কার সভা

মলয় দে নদীয়া :-গত ৭ই জুলাই বৃহস্পতি বার নবদ্বীপ বাস স্ট্যান্ড এলাকায় আংশিক দৃষ্টিহীন তারক ঘোষ নামক এক লটারি বিক্রেতাকে সমর চক্রবর্তী নামক এক ব্যক্তির বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের,! নবদ্বীপ থানায় পিটিশন প্রতিবন্ধী সংগঠনের। জানা যায়, নবদ্বীপ বাস স্ট্যান্ড এলাকায় লটারি বিক্রেতা আংশিক দৃষ্টিহীন তারক ঘোষের […]

Continue Reading

এক ফোনেই আপনার দরজায় হাজির হবে পরিচিত “টোটোও” ! বুক করা যাবে অনলাইনে

মলয় দে নদীয়া :-কলকাতা বা শহরতলীতে মোবাইলের মাধ্যমে ওলা, উবের বুকিং তো ছিলই, এখন থেকে এক ফোনেই আপনার পাড়ার গলির সামনেও এসে দাঁড়াবে অতি পরিচিত টোটো। ভাড়া নিয়ে বাক বিতন্ডা, ঘন্টার পর ঘন্টা প্রতীক্ষায় থাকা, একজন যেতে চাইলে বাকি যাত্রীদের আসার প্রতীক্ষায় থাকার দিন শেষ হলো । সাথে থাকছে বাড়তি নিরাপত্তা। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে […]

Continue Reading

বিভিন্ন ব্যাংকের পঁয়ত্রিশটি এটিএম কার্ডসহ জালিয়াতির অভিযোগে ধৃত নদীয়ার কৃষ্ণনগরে এক যুবক

মলয় দে নদীয়া :-এটিএম জালিয়াতি করার অভিযোগে নদীয়ার কৃষ্ণনগর থেকে শুভেন্দ্রনাথ বাগচী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছ পুলিশ। তার নামে অভিযোগ এটিএম এ টাকা তুলতে আসা এক ব্যক্তির এটিএম কার্ড নিয়ে সে ফেরত দেয় অন্য এক এটিএম কার্ড। সেই ব্যক্তি জানতে পেরে অভিযুক্ত ব্যক্তিকে ধাওয়া করে ধরে ফেলে। তারপর তার কাছে ৩৫ টার উপর বিভিন্ন […]

Continue Reading