মালদা:জেলা দমকল কেন্দ্রের উদ্যোগে গাজোল গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিয়ে অগ্নিনির্বাপন প্রশিক্ষণ শিবির

দেবু সিংহ,মালদা:জেলা দমকল কেন্দ্রের উদ্যোগে গাজোল গ্রামীণ হাসপাতালে শনিবার দুপুরে চিকিৎসক, নার্স, আশা কর্মী সহ স্বাস্থ্যকর্মীদের নিয়ে অগ্নিনির্বাপন নিয়ে এক প্রশিক্ষণ শিবির হয়ে গেল। আচমকা হাসপাতালে আগুন ধরে গেলে তা নেভানোর প্রক্রিয়া হাতে কলমে শেখানো হয় তাঁদের। হাজির ছিলেন জেলা দমকল কেন্দ্রের আধিকারিক বিশ্বজিৎ মন্ডল, বিলাস বণিক, গাজোল গ্রামীণ হাসপাতাল এর সুপার ডাঃ অঞ্জন রায়, […]

Continue Reading

বছরের প্রথম কালবৈশাখীতে ব্যাপক ক্ষতিগ্রস্ত নদীয়ার করিমপুর, ঝড়ের তাণ্ডবে মৃত্যু

মলয় দে নদীয়া:- বছরের প্রথম কালবৈশাখী। আর তার জেরেই লন্ডভন্ড করিমপুরের বিস্তীর্ণ এলাকা। ক্ষনিকের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। করিমপুর ব্লকের শিকারপুর, জামশেরপুর ও করিমপুর ১ ও ২ নম্বর পঞ্চায়েত এলাকায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। ঝড়ের কারণে উপরে গিয়েছে একাধিক গাছ। ফলে ক্ষতি হয়েছে অসংখ্য ঘর-বাড়ির । বাড়ির উপর গাছ পড়ে মৃত্যু হয়েছে […]

Continue Reading

চিকিৎসক হয়ে হবু চিকিৎসকের সহযোগীতা ! দুঃস্থ, অভাবী ও মেধাবী ছাত্রের পাশে দাঁড়ালেন ব্লক স্বাস্থ্য আধিকারিক

পূর্ব মেদিনীপুরঃ এগরাঃ  মানবিক ব্লক স্বাস্থ্য আধিকারিক। দুঃস্থ, অভাবী ও মেধাবী ছাত্রের পাশে দাঁড়ালেন স্বাস্থ্য আধিকারিক। পূর্ব মেদিনীপুর জেলার এগরা -১ ব্লক স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ) সঞ্জয় নারায়ণ ধাড়া। স্থানীয় সূত্রের খবর, এগরা-১ ব্লকের শিকরা চকদেই গ্রামের সমীর সাউ ব্যাঙ্গালোরে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করে। কিন্তু অর্থের অভাবে সমীর বইপত্র কিনতে পারছিল না। এই খবরটা এগরা-১ ব্লক […]

Continue Reading

বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়লেন মালদার এক মহিলা স্বাস্থ্যকর্মী

দেবু সিংহ,মালদা: বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়লো এক মহিলা স্বাস্থ্যকর্মী। মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত মিস্টার এন্ড মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে ষষ্ঠ হলেন চাঁচল সুপার স্পেশালিস্ট হাসপাতলের এক স্বাস্থ্যকর্মী। তার পাশাপাশি অনুষ্ঠিত জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও অংশ নিয়ে তৃতীয় স্থান দখল করে নেয় লিপিকা দেবনাথ নামে ওই মহিলা। জানা যায় মালদা শহরের দুই নম্বর গভমেন্ট কলোনি […]

Continue Reading

রমজান মাসে বারাসাতে ইফতার মজলিসে “সম্প্রীতির বন্ধন

নিজস্ব সংবাদদাতা কলকাতা:-“ধর্ম যার যার উৎসব সবার” জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে রমজান মাসকে সামনে রেখে মুসলিম সম্প্রদায় প্রতিদিন কিছু না কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন সমাপ্ত করে থাকেন । গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্ববৃহৎ সোশ্যাল মিডিয়ার সংগঠন AITCSSMC উদ্যোগে বারাসাতে ইফতার মজলিস আয়োজিত হয় যা “সম্প্রীতির বন্ধন” সৃষ্টি করেছে । উক্ত “বাংলার সম্প্রীতির বন্ধন” অনুষ্ঠানে AITCSSMC রাজ্য […]

Continue Reading

নদীয়ার বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে রেড ভলেন্টিয়ার দিবস ! জানুন বিস্তারিত

মলয় দে নদীয়া:- আজ ২২ শে এপ্রিল লেনিনের ১৫৩ তম জন্ম দিবস তার জন্মদিনকেই রেড ভলান্টিয়ার দিবস হিসেবে গোটা রাজ্যে পালন করা হবে এমনটিই সম্প্রতি দলের ২৩ তম পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছিলো। লেনিনের নেতৃত্বেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নে রেড ভলান্টিয়ার গঠন হয়েছিল এর পরবর্তী সময় এ রাজ্যতে পিআরসি গঠন করা হয় তার বহু বছর পর ২০২০ […]

Continue Reading

জরাজীর্ণ ক্লাসরুম, খসে পড়ছে টালির ছাদ মেরামতের দাবিতে রাস্তা অবরোধ পড়ুয়াদের

নন্দকুমার: সকালে স্কুলে না গিয়ে স্কুলের পোশাকেই রাস্তার উপর বসে পড়ল প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। ঘটনাটি নন্দকুমার থানার অন্তর্গত চক বহিচবেড়িয়া গ্রামের। চক বহিচবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীরা স্কুলের ক্লাস রুমে না গিয়ে ট্যাংরাখালি মেছাদা রাজ্য সড়কের উপর বসে পড়ে। সঙ্গ দেয় অভিভাবকেরা। চক বহিচবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। শিশু শ্রেণি থেকে পঞ্চম […]

Continue Reading

গ্রাম কমিটির ফতোয়া জারি ! অনুষ্ঠানে গ্রামবাসী গেলে পাঁচ হাজার টাকা জরিমানা,খাবার নিয়ে রাস্তায় গ্রামবাসীরা

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গ্রাম কমিটি থেকে ফতোয়া জারি করা হয়েছে কেউ যেন নিমন্ত্রন রক্ষা করতে না যায়। অবশেষে রান্না করা খাওয়া নিয়ে স্থানীয় একটি মন্দির ও কমিটির সামনে ধর্ণায় বসল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের খড়িকা পাটনা গ্রামে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হন পটাশপুর থানার ওসি […]

Continue Reading

মৃত্যুর আগেই খোঁড়া হলো কবর ! নদীয়ার রানাঘাট কুপার্স ক্যাম্পে অভিযোগ উঠল ভাগ্নের বিরুদ্ধে

মলয় দে নদীয়া:- নদীয়ার কুপার্স ক্যাম্পের  ৪নম্বর ওয়ার্ডে রাতে ভাগ্নের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় মন্টু শিকদার কে ।ঘরের সামনের মাটি খুঁড়ে গর্ত করে রাখা হয়েছিল। বুধবার রাতেই গাংনাপুর থেকে ভাগ্নেকে গ্রেফতার করে রাণাঘাট থানার পুলিশ। মৃত মামার নাম মন্টু শিকদার তার স্ত্রীর মৃত্যুর পর ,ভাগ্নে বিপুল মণ্ডলের সাথেই মামা মন্টু শিকদার থাকতেন। […]

Continue Reading

কর্মসূত্রে ভিন রাজ্যে গিয়ে হোটেলের বাথরুমের ভেতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নদীয়ার এক যুবক

মলয় দে নদীয়া:- কর্মসূত্রে ভিন রাজ্যে গিয়ে যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য, পরিবারে খবর পৌঁছানো মাত্রই শোকের ছায়া পরিবারসহ গোটা এলাকায়। ঘটনাটি নদীয়া জেলার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চর সারাগর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, কুড়ি বছর বয়সী যুবক রাকেশ ঘোষ মাত্র ১০ দিন আগে কর্মসূত্রে মহারাষ্ট্রের পুণের একটি হোটেলে কাজ করতে যাই। বৃহস্পতিবার সকাল […]

Continue Reading