প্লাস্টিক ও থার্মোকল বর্জনের বার্তা দিয়ে খুঁটি পূজার আয়োজন সার্বজনীন দুর্গাপূজা কমিটির

দেবু সিংহ,মালদা : প্লাস্টিক ও থার্মোকল বর্জনের বার্তা দিয়ে খুঁটি পূজার আয়োজন করল ঝলঝলিয়া পূর্ব দেশবন্ধু পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মালদা শহরের দেশবন্ধু পাড়া এলাকায় মন্দির প্রাঙ্গনে আয়োজন করা হয় খুঁটি পূজার।উপস্থিত ছিলেন ক্লাস সভাপতি শুভদীপ স্যান্যাল সহ অন্যান্য ক্লাব কর্তারা।এবছর তাদের পুজো ৪২ বছরে পা দিয়েছে। সাবেকি পুজো করেন […]

Continue Reading

নিম্নমানের খাবার বিলি ! প্রতিবাদ করায় দুই আবাসিক পড়ুয়াকে বাঁশ, লাঠি দিয়ে মেরে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

দেবু সিংহ,মালদা: নিম্নমানের খাবার বিলির প্রতিবাদ করায় দুই আবাসিক পড়ুয়ার বাঁশ, লাঠি দিয়ে মেরে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠলো বৈষ্ণবনগরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সংকটজনক অবস্থায় ওই দুই আবাসিক পড়ুয়াকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা শহরের গাবগাছি এলাকার একটি নার্সিংহোমে। দুইজনেরই আইসিইউতে চিকিৎসা চলছে। এই ঘটনায় ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, হোস্টেল […]

Continue Reading

ন’টি গ্রামের মানুষরা নিজেরাই চাঁদা তুলে তৈরি করে ফেললেন আস্ত একটি শ্মশান

দেবু সিংহ,মালদা: কেউ একশো আবার কেউ পাঁচশো ন’টি গ্রামের মানুষরা নিজেরাই চাঁদা তুলে তৈরি করে ফেললেন আস্ত একটি শ্মশান। শশাঙ্কের রাজধানী গৌড় এলাকায় অবস্থিত দখল গ্রামে তৈরি করা হয়েছে, এই শ্মশান। মহদীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দখল গ্রাম, বারদুয়ারি সহ ন’টি গ্রামের মানুষজন নিজেরাই কেউ ১০০ কেউ আবার ৫০০ টাকা চাঁদা দিয়ে প্রায় ১৭ লক্ষ টাকা […]

Continue Reading

ক্যান্সার রোগীদের জন্য চুলদান ও মুমূর্ষ রোগীদের জন্য রক্তদান শিবির 

সোশ্যাল বার্তা :মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালের ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। তাঁরা এদিন ৪১ জন মহিলাদের মাথার চুল সংগ্রহ করে মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালের ক্যান্সার রোগীদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয় এর পাশাপাশি চলে থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান উৎসব। এবং এই রক্তদান উৎসব বা রক্তদান শিবিরেও ১০০ […]

Continue Reading

তেলিয়া ভোলা ! দীঘার মোহনায় পাইকারি মাছের আড়তে কয়েক লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ

দীঘা: দীঘার মোহনায় পাইকারি মাছের আড়তে উঠলো কয়েক লক্ষ টাকা দামের তেলিয়া ভোলা মাছ। নন্দীগ্রামের এক ট্রলার এর জালে এই মাছ টি ধরা পড়ে। এই মাছ টি কে দেখার জন্য ভিড় জমিয়েছেন পর্যটক থেকে মৎসজীবি রা। এমনিতেও ভোলা মাছ জালে পড়লে খুশি হয়ে যান মৎসজীবিরা কারণ এর দাম চড়া। চাহিদা প্রবল থাকায় বিপুল দামে বিকোয় […]

Continue Reading